• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পটুয়াখালী

গলাচিপায় তিন প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, দেয়ালে স্লোগান

পটুয়াখালী প্রতিনিধি
  ১৮ নভেম্বর ২০২৬, ১৯:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

পটুয়াখালীর গলাচিপায় একই রাতে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমাসদৃশ কাচের বোতল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়গুলোর দেয়ালে পোড়া দাগের সৃষ্টি হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া দুটি বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান লেখা পাওয়া গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে। বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর এ তথ্য নিশ্চিত করেন।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঘটনার শিকার বিদ্যালয়গুলো হলো—উত্তর-পশ্চিম বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য সাউদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পশ্চিম কল্যাণ কলস সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মধ্য সাউদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হানিফ জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে স্থানীয়রা বিকট শব্দ শুনতে পান। সকালে বিদ্যালয়ে গিয়ে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির কক্ষের দরজার পাশের দেয়ালে কালো পোড়া দাগ দেখতে পান তিনি। বিদ্যালয়ের ফটকের সামনে কাচের বোতলের ভাঙা টুকরোও পড়ে ছিল। এ ছাড়া বিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ লেখা দেখতে পান তাঁরা।

উত্তর-পশ্চিম বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান বলেন, সকালে বিদ্যালয়ে গিয়ে পেট্রোল বোমাসদৃশ কাচের বোতলের ভাঙা টুকরো দেখতে পান। বিদ্যালয়ের বারান্দার দেয়ালে কালো পোড়া দাগ রয়েছে। এ ছাড়া দেয়ালে লাগানো জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পোস্টারটিও পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, রাত দেড়টার দিকে বিকট শব্দ শোনা গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেছেন বলেও জানান তিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর বলেন, কলাগাছিয়া ইউনিয়নের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিদ্যালয়গুলোর দেয়ালে পোড়া দাগ, বিভিন্ন স্লোগান ও হুমকিমূলক লেখা পাওয়া গেছে। বিষয়টি জানিয়ে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের থানায় জিডি করতে পাঠানো হয়েছে।

কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাতে বিদ্যালয়গুলোতে পেট্রোল বোমাসদৃশ কাচের বোতল নিক্ষেপের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাতে বিদ্যালয়গুলোর ফটক বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, বাইরে থেকে বোতলগুলো নিক্ষেপ করা হয়েছে। এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি; শুধু বিদ্যালয়ের দেয়ালে কালো দাগের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, পদ গেল বাবার

প্রকাশ্যে সড়ক থেকে পুলিশের গাড়ি উধাও, এলাকায় চাঞ্চল্য

উল্লাপাড়ায় নেশার টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে ও সহযোগীসহ গ্রেপ্তার ৩

তিনি আরও জানান, প্রাথমিকভাবে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এদিকে, একই রাতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব ঘটনার পেছনে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারেন বলে অভিযোগ করেছেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

এমএস/

  • পটুয়াখালী
এ সম্পর্কিত আরও খবর
পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা
পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা
পটুয়াখালীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ মাছ জব্দ
পটুয়াখালীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ মাছ জব্দ
আট শিক্ষক মিলে পাস করাতে পারেননি এক শিক্ষার্থীকে
আট শিক্ষক মিলে পাস করাতে পারেননি এক শিক্ষার্থীকে
এতিমখানার মাছ আত্মসাৎ, গলাচিপায় দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা
এতিমখানার মাছ আত্মসাৎ, গলাচিপায় দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X